২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সদরে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:05 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার বানিয়ারিচালা থেকে সাহারা খাতুনের (১৯) লাশ উদ্ধার করা হয়। সাহারা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও বানিয়ারচালা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

হোতাপাড়া ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, সকাল ৭টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে তার ঘরে ঢোকে।

নতুন লাল শাড়ি পরা সাহারা ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস দেন। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে সেখানে পুলিশ যায়।

এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে এসআই জানান, এলাকার একটি ছেলের সঙ্গে সাহারার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়েই দুজনের দ্বন্দ্বের কারণে সাহারা হয়তো আত্মহত্যা করেছে।

স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে এসআই রফিকুল জানান।