২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুড়ে গেছে হাটের ৩২টি দোকান

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি হাটের ৩২টি দোকান পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:46 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

শুক্রবার ভোরে জয়নন্দহাটে এ অগ্নিকাণ্ড হয়। পাশের পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অমৃত রায়, ফারুক হোসেন ও আহাদ আলী প্রমুখ।

তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা জানান, ভোর পৌঁনে ৪টার দিকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া সব দোকানই ছিল কাটা কাপড় ও তৈরি পোশাক ও সাইকেলের যন্ত্রাংশের।

ডাবোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায় জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।