২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাগানে গুলিবিদ্ধ লাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি বাগান থেকে এক অটোরিকশা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।   

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2014, 10:50 AM

Updated : 22 Aug 2022, 06:08 PM

জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার দত্তনগর পাতিলা কৃষি খামারের নারিকেল বাগানে গলায় গুলিবিদ্ধ লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

নিহত আক্তার হোসেন (৩০) করিমন (ভটভটি) চালক ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামে।

বুধবার রাত ৯ টার দিকে আক্তার বাড়ি থেকে বের হন এর পর থেকেই তার কোন সন্ধান ছিল না বলে জানিয়েছে স্বজনরা।

ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা আক্তারকে তার নিজ এলাকা থেকে অপহরণ করে নিয়ে এসে ওই বাগানে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে।”