মোটরসাইকেল থেকে বোমা ফেলে পালাল দুর্বৃত্তরা
চট্টগ্রামের বহদ্দার হাট এলাকায় মোটরসাইকেল আরোহীর ফেলে যাওয়া একটি প্যাকেট থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এসএম শহীদুল ইসলাম জানান, রোববার সকালে বহদ্দারহাট এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
“পরে প্যাকেট খুলে চারটি হাতবোমা পাওয়া যায়।”
