২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বামীর ছুরিতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামে নববর্ষের দিনে স্বামীর হাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 12:49 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

নিহত হামিদা বেগম (২০) ও তার স্বামী মো. মাসুদ (২৪) দুজনই চকবাজার এলাকার কোহিনূর গার্মেন্টসে কাজ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মাসুদ।

হামিদার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার স্বামী মাসুদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চররহিতা এলাকায়।

ওসি আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মাসুদ তার স্ত্রী হামিদাকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করে এবং বাথরুমে লাশ রেখে বাসা থেকে বের হয়ে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পালানোর পথে এলাকাবাসীর সহায়তায় চকবাজার থেকে  মাসুদকে গ্রেপ্তার করা হয়।

দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।