২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমা উদ্ধার

ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 10:28 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার রাত ৮টার দিকে একটি কড়ই গাছের নিচে একটি ব্যাগে বোমাগুলা পাওয়া যায়।

র‌্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সহ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ জানান, নাশকতার উদ্দেশে সন্ত্রাসীরা বোমাগুলো এখানে লুকিয়ে রেখেছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।