অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ১৫
অবৈধ উপায়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোরে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সাবরাং বিওপির একটি টহল দল কাটাবুনিয়া এলাকা থেকে এদের আটক করে। এদের দেয়া তথ্যানুযায়ী দুই দালালকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
আসামিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার প্রয়াত আমীর হামজার ছেলে আবদুর রহমান (৫০), আবদুর রহমানের ছেলে আবুল কামাল (৩০)।
আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
আটকরা হলেন যশোরের চৌগাছা উপজেলার সিংহালীর জগন্নাথপুর এলাকার নায়েব আলী (২৮), মো. ইসমাইল (২২), হুদাহাজীপুর এলাকার মো. নাছির উদ্দিন (২০) ও মো. কামাল হোসেন (২৫)।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দলদিয়া এলাকার রফিকুল ইসলাম (২২), বডরা এলাকার রবিউল আয়াল খন্দকার (১৭), চন্দনগাছী এলাকার বিরু (২৬), মো. জাহিদুল ইসলাম (১৮), মেগুংলা এলাকার আবদুর রহমান (২০) ও মুনু রঞ্জন সরকার (১৯)।
নরসিংদী সদরের রসুলপুর এলাকার রুবেল মিয়া (২০), সেলিম মিয়া (২৫), বলবপুর এলাকার জালাল মিয়া (২৬) ও রায়পুর উপজেলার উত্তর বাকর নগর এলাকার ছাদেক মিয়া (২৫) এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর এলাকার ইউনুস আলী (২৫)।
