২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জাল টাকাসহ আটক ১

নাটোরের সিংড়া উপজেলায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার দুপুরে ডাহিয়া গ্রাম থেকে আটক আমজাদ হোসেন ওরফে রতন (৪৫) জেলা শহরের তেবাড়িয়া মহল্লার সিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর উপ পরিদর্শক বাবুল মিয়া জানান,  গোপন খবর পেয়ে বেলা আড়াটায় ডাহিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে আমজাদ হোসেন ওরফে রতনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪৯ হাজার টাকা মূল্যমানের ৯৮টি পাঁচশ’ টাকার জাল নোট পাওয়া যায়।

জাল টাকাসহ তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।