নাইক্ষ্যংছড়িতে বিয়ে বাড়িতে গুলি, নিহত ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার বাইশারী ইউনিয়নে বাকগোলা বাজার এলাকায় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আহম্মদ ছফা (৪০)। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, জাহিদুল, রুহুল আমিন, আজিম, আজিজুল হক ও হোসেন আহম্মদ।
তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদকর্মী শামীম ইকবাল চৌধুরী ও স্থানীয় মো. জাফর জানান, ডাকাতরা বিয়ের বাড়িতে হানা দিয়ে গুলি চালাতে থাকে। এতে বরের বড় ভাই মারা যান। এ সময় তারা বিয়ের বাড়িতে আসা অতিথিদের নগদ অর্থ, মূল্যবান উপহারসহ লুট করে নেয় প্রায় ষাট ভরি স্বর্ণালঙ্কার।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
