২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ঘেরাও থেকে পালালেন টাইগার বাহিনীর প্রধান

অল্পের জন্য মাগুরার শীর্ষ চরমপন্থী নেতা টাইগার বাহিনীর প্রধান টাইগার ওরফে দাউদকে আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 09:56 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

পুলিশ জানায়, শুক্রবার বিকালে দাউদকে ধরতে পুলিশ সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামে একটি বাড়ি ঘিরে ফেললে কৌশলে পলিয়ে যান তিনি।

পুলিশ এ সময় গুলি করেও তাকে আটকাতে পারেনি বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর।

পরে ঘটনাস্থল থেকে  একটি দোনালা বন্দুক উদ্ধার ও বাড়ির মালিক আজিজ মোল্লার স্ত্রী কোহিনুর বেগমকে আটক করে।

পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, গৌরিচরণপুর গ্রামে আজিজ মোল্লার বাড়িতে দাউদের অবস্থানের খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

“দাউদ পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পুলিশ এ সময় গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়।”

সদর থানার ওসি এমএ হাসেম জানান, দাউদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ মাগুরা সদরসহ বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।