নরসিংদী প্রেসক্লাবে নতুন নেতৃত্ব
নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে শুক্রবার।
বৈশাখী টিভির মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি ও একুশে টিভির মাখন দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১১ সদস্যবিশিষ্ট এ পরিষদে দৈনিক আলোচনার শফিকুল মোহাম্মদ মানিক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক এবিএম আমির হোসেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি বাদল কুমার সাহা (ভোরের কাগজ), আবুল ফায়েজ(আলোর দিগন্ত), সহ-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন(যায়যায়দিন), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা(সমকাল)।
এছাড়া দপ্তর সম্পাদক পদে আবুল বাশার বাছির (ডেসটিনি) ও কার্যনির্বাহী সদস্য হলধর দাস(প্রাইম), মোবারক হোসেন(দিনকাল) ও মশিউর রহমান সেলিম(বাংলাদেশ টুডে) নির্বাচিত হয়েছেন।
