২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিরগঞ্জে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় সাংবাদিক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 02:35 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

র‌্যাব সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সাদিরা খাতুন জানান, বুধবার রাতে সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে ওই হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিলও রয়েছেন।

গত ২৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে খুন হন ‘দৈনিক সমাচারের’ নারায়ণগঞ্জ প্রতিনিধি দেলোয়ার। তার বাড়ি উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামে।

দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

তবে আটকদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি র‌্যাব।