গাজীপুরে এক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রমিক দলের নেতা হারিছ মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টায় ওই ওয়ার্ডের ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারিছ মাঝি গাজীপুর জেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) জোবাইদুল হক জানান, গ্রেপ্তারকৃত পৌর কাউন্সিলরের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও পুলিশের গাড়ি পোড়ানোসহ শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
