২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড থেকে আসামি পালানোয় ২ গোয়েন্দা বরখাস্ত

পিরোজপুরে পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এক এএসআই ও হাবিলদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 05:53 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মঙ্গলবার দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী উপ পরিদর্শক হাসনাইন ও হাবিলদার সামসুদ্দিনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, “দায়িত্বে অবহেলার কারণে হাসনাইন ও হাবিলদার সামসুদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, নাজিররপুর উপজেলার কলারদোয়ানীয়া গ্রামের কাঠ ব্যাবসায়ী বাবুল বাহাদুর হত্যা মামলায় গ্রেপ্তার নাজিরপুরের গবিন্দ ওরফে মেহেদিকে সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

এক পর্যায়ে তিনি শৌচাগারে গিয়ে গ্রিল ভেঙে পালিয়ে যান মেহেদি।