খেলা দেখলেন প্রধানমন্ত্রী
স্টেডিয়ামে বসে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলার দ্বিতীয় ভাগে শ্রীলঙ্কার ইনিংসের পুরোটাই দেখেন তিনি।
এসময় ভিভিআইপি লাউঞ্জে তার সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি)সভাপতি অ্যালান আইজ্যাক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
ফাইনালে শ্রীলংকা ৬ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়।
