২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ে না মানায় স্ত্রীকে এসিড নিক্ষেপ

দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় নিজের স্ত্রীকে এসিডদগ্ধ করার অভিযোগ উঠেছে ফরিদপুরের তিন সন্তানের জনক এক ব্যক্তির বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 10:00 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

শনিবার বিকালে জেলা শহরের ঝিলটুলি এলাকায়এহামলায় আহত ফিরোজা বেগমকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজহাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্নঅংশদগ্ধ হয়।

রোববার ফরিদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ ফিরোজার স্বামীজাহাঙ্গীর খান (৪৫) ও তার ভাই সিদ্দিককে আটক করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুলহক জানান, ২০ বছর আগে ফিরোজার সঙ্গে বিয়ে হয় সদরপুর উপজেলারচরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের চর গ্রামের জাহাঙ্গীর খানের। তাদের তিন সন্তান হয়েছে।

গত পাঁচ বছর ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল।

অভিযোগ রয়েছে জাহাঙ্গীর মাঝেমধ্যে ফিরোজাকেমারধোর করত।

এ কারণে তিন বছর আগে ফিরোজাফরিদপুরের আদালতে তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীনরয়েছে।

ওসি আরো জানান, সম্প্রতি জাহাঙ্গীরআরেকটিবিয়ে করে,বিষয়টি মেনে নিতে পারেননি ফিরোজা।

এর জেরে শনিবার বিকালেজাহাঙ্গীর ও তার ভাই সিদ্দিক মোটরসাইকেলযোগেশহরে এসে ফিরোজার বাড়ির সামনে গিয়ে তার গায়ে এসিড ছুঁড়ে মারে।