১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা ও এক কর্মচারীকে প্রক্টরের কাছে সোপর্দ করেছে ছাত্রদল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে তাদের আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানিয়েছেন।

সাইদ মেমন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:52 PM

Updated : 18 Nov 2026, 09:52 PM