২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমার সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে হাতবোমা ও বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার বিকালে আগ্রাবাদ এক্সেস রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সরঞ্জামগুলো উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মফিজুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি বস্তা থেকে আটটি হাতবোমা, দুইটি বোমা সদৃশ বস্তু ও চারটি সার্কিট উদ্ধার করা হয়।

বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানালেও কী ধরনের সরঞ্জাম তা স্পষ্ট করেননি র‌্যাব কর্মকর্তা মফিজুল।