চাঁদপুরে ২০ জেলের কারাদণ্ড
চাঁদপুরে মেঘনা নদীতে মাছ শিকারকালে ২০ জেলেকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহসানের আদালতে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এর আগে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় ১০ন লাখ মিটার জালও জব্দ করা হয়।
চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারকালে এসব জেলেদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।
