২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গুলিতে ‘সন্ত্রাসী’ নিহত

জয়পুরহাট শহরে প্রতিপক্ষের গুলিতে স্থানীয় এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 10:26 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার সন্ধ্যায় রেল স্টেশন এলাকায় নিহত পলছন (৩২) পৌর এলাকার দেবীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

তিনি স্থানীয় পলছন বাহিনীর প্রধান ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, সন্ধ্যায় এলাকায় পলছন তার সঙ্গীদের নিয়ে একটি চায়ের দোকানে বসেছিলেন।

এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়।

উদ্ধার করে তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।