২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর মেয়র নির্বাচনে অনিয়মের অভিযোগ

ফেনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে ভোট প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেছেন ১৯ দল সমর্থিত প্রার্থী পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন আলাল।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শহরের ৩০টি কেন্দ্রেই জলদস্যু ও চরদস্যুদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার পাশাপাশি কেন্দ্র দখল করে জাল ভোট দিতে দেখা যায়।

বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাফেজ আহম্মদ জানান, দুপুরে এক প্রার্থীর এজেন্ট জাল ভোট দিলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ১১টি ভোট বাতিল করেন।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদশক (এসআই) তরুণ কান্তি দে জানান, মধ্য চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সন্ত্রাসীদের ছোঁড়া ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ফুলগাজী থানার ওসি আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, দুপুরে বিজয় সিংহের সাঈদি মেহেদি কেন্দ্র দখলকে নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী দশম জাতীয় নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন মেয়র পদটি শূন্য ঘোষণা করে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মো. আলাউদ্দিন (আনারস) ও পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল (দোয়াত কলম)।