২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে নগরী থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের এক দলনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, শনিবার ভোররাতে ডিসি রোডে একটি বাসা থেকে মো. আয়ননকে (২২) গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার আয়মন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নেতা এবং নগরীর বাকলিয়া, দেওয়ান বাজার, সিরাজ দৌলা রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে যুক্ত ছিল।

“তার বিরুদ্ধে বাকলিয়া থানার পাঁচটিসহ মোট দশটি ছিনতাই মামলা রয়েছে।”

তার সহযোগীদের গ্রেপ্তার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।