২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

‘ঐতিহ্য  উৎসবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে লঙ্কাবাংলা ফাউন্ডেশন অঙ্কন প্রতিযোগিতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 02:02 AM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নগরীর ৪২টি স্কুলের ৫০০ প্রতিযোগী অংশ নেয়।

তিনটি ভাগে অনুষ্ঠিত হয় বয়সভিত্তিক এ প্রতিযোগিতা।

গ্রুপ ‘এ’ তে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের রায়েম উমায়ের সাদ,  চিটাগাং গ্রামার স্কুলের প্রিয়ন্তি পাটোয়ারি, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সাদ আরেফিন ।

গ্রুপ ‘বি’ তে অঙ্কুর সোসাইটি স্কুলের মঈনুল ইসলাম প্রথম, একই স্কুলের চন্দ্রিমা চৌধুরী দ্বিতীয় এবং সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মুনতাসির মাহমুদ চৌধুরী তৃতীয় পুরস্কার পায়।

এছাড়া গ্রুপ ‘সি’ তে চিটাগাং ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হৃদিতা শীল প্রথম, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সাবিয়া মুশিরা দ্বিতীয়, ও লিটল জুয়েলস স্কুলের প্রপন্তি চক্রবর্তী তৃতীয় হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফাইন আর্টসের পরিচালক নাসিমা আক্তার।

লঙ্কাবাংলা ফাইস্যান্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজের পরিচালক ও চিফ অপারেটিং অফিসার খায়রুল এনাম চৌধুরী, চট্টগ্রামের মহা-ব্যবস্থাপক প্রধান আমির হোসেন।

লঙ্কাবাংলা ফাউন্ডেশনের আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ,  দৈনিক বণিক বার্তা ও রেডিও টুডে।