কঙ্গোয় বাংলাদেশি সেনার মৃত্যু
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য মারা গেছেন।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈনিক মোহাম্মদ আব্দুল মতিন (৩২) বুধবার কঙ্গোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
১৯৯৯ সালের ৭ মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
গত বছর ২৯ অক্টোবর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ব্যাটালিয়নের (ব্যানব্যাট ১/১৫) সঙ্গে যান তিনি।
তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
