২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে শৃঙ্খলা আনতে মানসিকতার পরিবর্তন চান মন্ত্রী

সড়কপথে শৃঙ্খলা আনতে মানসিকতায় পরিবর্তন আনার জন্য যাত্রী, পথচারী, বাস মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ফিটনেস ও লাইসেন্সসহ গাড়ির সব কাগজপত্র পরীক্ষার সময় একথা বলেন তিনি।

এই অভিযানে ১৫টি গাড়ির মালিককে জরিমানা এবং বিআরটিসির দোতলা বাসের দুইজনকে জেলহাজতে পাঠিয়ে দেন তিনি।

ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং এক পথচারীকে আহত করার কারণে বিআরটিসির বাসের দুই চালককে পুলিশে দিয়ে গাড়ি দুটিকে ডাম্পিং স্টেশনে পাঠান তিনি।অভিযান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, রাস্তায় শৃঙ্খলা আনতে হলে সবার মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন।   এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ অভিযান চলবে অনির্দিষ্টকাল। যত দিন আমি ক্ষমতায় থাকবো এবং পরিবহনে পরিবর্তন হবে ততদিন পর্যন্ত এ অভিযান চলবে।”