২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারী পোশাক শ্রমিক হত্যা, স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।

গাজীপুর প্রতিনিধি

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার মৌচাক নুরবাগ এলাকায় সিরাজ মিয়ার বাড়ি থেকে শাহিদার (৩৫) লাশ উদ্ধার করা হয়।

স্বামী শরবেশ আলীসহ চার সন্তান নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন পূর্বাণী গার্মেন্টসের অপারেটর শাহিদা। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ইশাবাশা গ্রামে।

ওই দম্পতির বড় সন্তান মরিয়মের (১৩) বরাত দিয়ে আজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে শরবেশ ও শাহিদার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্তানদের সামনেই শাহিদার নাকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তার স্বামী।

তাদের অপর তিন সন্তান হলো- শাহেদ (৮), সোলায়মান (২) ও সাহিদুর (১)।

স্ত্রীকে হত্যার আগে শরবেশ বড় দু’সন্তানের হাত-পা-মুখ বেঁধে ফেলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ঘটনার পর থেকেই শরবেশ পলাতক রয়েছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।