২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৭৫ বসতঘর ভস্মীভূত, আহত ১০

নীলফামারী সদর উপজেলায় আগুনে ২৬টি পরিবারের অন্তত ৭৫ টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 10:15 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

আহতদের মধ্যে গুরুতর চার জনকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ও ডোমার উপজেলার একটিসহ  মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে বলে বলেন তিনি।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিকালে পাড়ার আজিজার রহমানের ছেলে রমজান আলীর শোবার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

এতে এলাকার আব্দুল লতিফ, বাবুল মুন্সি, মোহাম্মদ আলীসহ অন্তত ২৬ পরিবারের ৭৫টি ঘর এবং ঘরে রাখা আসবাবপত্র, ধান, চাল, তামাক ও নগদ টাকাসহ সব জিনিসপত্র পুড়ে যায়।