২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান পুনরায় কারাগারে

অসুস্থতার জন্য হাসপাতালে নেয়া হলেও চিকিৎসা শেষে কারাগারে ফেরত পাঠানো হয়েছে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

অসুস্থ হয়ে পড়ায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বুধবার দুপুর সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল।

চিকিৎসা শেষে দুপুরে সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে ফেরত পাঠানো হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হান্নানের রক্তচাপ কিছুটা বেশি। তবে সিটি স্ক্যান, আরবিএস পরীক্ষা করে দেখা গেছে, সবকিছু স্বাভাবিক আছে।”

শীর্ষ এই জঙ্গি নেতাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছিল। ওই সময়ে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের বিচার চলছে। এছাড়া বোমা হামলার বেশ কয়েকটি মামলার আসামি তিনি।