চরমপন্থি কমান্ডার সবুজ গ্রেপ্তার
পুলিশ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ নুরুল ইসলাম ওরফে সবুজকে (৩৮) গ্রেপ্তার করেছে।
তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের সুন্নত আলীর ছেলে তিনি।
সোমবার মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিয়ার রহমানের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ১৩ বছর কারাভোগের পর ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ভাড়া নিয়ে অবস্থান করছিলেন নুরুল।
রোববার রাতে থানার উপ-পরিদর্শক সুফল সরকারের নেতৃত্বে পুলিশ ও ডিবি সদস্যরা তার ভাড়া বাড়িতে তল্লাশি করে অস্ত্রটি উদ্ধার করে।
অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে প্রায় ১৯টি হত্যা, অস্ত্রসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
