টঙ্গীতে আগুনে পুড়ল ১০টি ঝুট গুদাম
টঙ্গীর মিলগেট পৌরমার্কেট এলাকায় ১০টি ঝুট গুদাম পুড়ে গেছে।
সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঝুট ব্যবসায়ী হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে মিলগেটের পশ্চিম পাশে পৌর মার্কেট এলাকার ফারুকের ঝুট গুদামে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের আরো গুদামে ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
