ভারতে পাচারের সময় বেনাপোলে আটক ৩০
বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০ জনকে আটক করে পুলিশে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বেনাপোল বন্দর থানার ওসি (পরিদর্শক) মোশাররফ হোসেন জানান, শুক্রবার রাত ও শনিবার সকালে এদের আটক করতে পারলেও পালিয়ে গেছে পাচারকারী।
আটকদের মধ্যে ১৬ জন পুরুষ, আট জন নারী এবং ছয় শিশু রয়েছে। তারা ঢাকা, বাগেরহাট, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে ভারতে লোক পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে খুলনা ২৩ পুটখালি বিওপির বিজিবি টহলদল সীমান্তের বালুরমাঠে অভিযান চালানো হয়।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
