২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস উল্টে নারীসহ নিহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাস উল্টে চারজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 10:37 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

তিনি বলেন, “চালক নিয়ন্ত্রণ হারালে দাউদকান্দিগামী বাসটি উল্টে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।”

এরা হলনে- বাসের হেলপার মুন্সীগঞ্জ জেলার মনির হোসেনের ছেলে জনি (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হকার আলেক মিয়া (৪৫),  কুমিল্লা জেলার গৌরিপুর এলাকার ফজর আলীর স্ত্রী পারুল বেগম (২৪) ও হাসান।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে এ দুর্ঘটনায় পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।