২ নারী আসনে ভোটের তফসিল ঘোষণা
সংরক্ষিত বাকি দুই নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
১৭ এপ্রিল ভোটের দিন ঠিক করে সোমবার প্রজ্ঞাপন জারি করে কমিশন।
ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১ এপ্রিল মনোনয়ন দাখিলের দিন, ২ এপ্রিল বাছাই এবং ৯ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন ঠিক করা রয়েছে।
সংরক্ষিত ৫০ আসনে সমসংখ্যক মনোনয়নপত্র জমা হলেও আওয়ামী লীগের প্রার্থী সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল হয়। পরে কমিশনে আপিল করেও হেরে যান তারা।
এবার দুই নারী আসন সবার জন্য উন্মুক্ত: ইসি
