২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফিল-মনিরুলের শুনানি বৃহস্পতিবার

দশম জাতীয় সংসদে নির্বাচিত সরকার দলীয় দুই প্রার্থী আফিলউদ্দিন ও মনিরুল ইসলামের বক্তব্য বৃহস্পতিবার শুনবে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার এই দু্ই প্রার্থীকে শুনানির বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন) মোশাররফ হোসেন।

তিনি বলেন, “২৭ মার্চ বেলা ১১টায় ইসি কার‌্যালয়ে তাদের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।”

তদন্ত কমিটিতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হওয়ায় যশোর-১ ও যশোর-২ আসন থেকে সংষদ সদস্য নির্বাচিত এই দুই প্রার্থীর গেজেট প্রকাশ আটকে রয়েছে।

তারা আদালতের শরণাপন্ন হলে বিষয়টি নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়।

তাদের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কমিশনের কর্মকর্তারা।

ঝুলে গেলেন আফিল-মনিরুল