পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার হরতাল
ভোট কেন্দ্র দখল ও কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার হরতাল ডেকেছে বিএনপি।
মঠবাড়িয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী রুহুল আমিন দুলাল রোববার বিকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মো. আশরাফুর রহমান সকাল ১১টার দিকে তার দলবল নিয়ে ৭৭টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রে দখলে নেন। এ সময় আশরাফুরের সমর্থকরা কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয় কয়েক জনকে পিটিয়ে রক্তাক্ত করে।
তিনি নতুন নির্বাচন দাবি করেন এবং সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেন।
এ ব্যাপারে আশরাফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
