না’গঞ্জে যুবদলের মিছিল, গ্রেপ্তার ৩
একটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মিছিল থেকে সংগঠনটির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে শহরের দ্বিগু বাবুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার হন নগর যুবদলের আহবায়ক ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন ও যুবদলকর্মী জীবন।
ওই সময় খোরশেদের লাইসেন্স করা একটি পিস্তল জব্দ করা হয় বলে নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।
মঞ্জুর কাদের জানান, জননিরাপত্তা বিঘিœত হতে পারে আশঙ্কায় তাদের মিছিল করতে বারণ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের বাধা উপক্ষো করে মিছিল বের করে। তাই তাদের গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জ গঠন হয় আদালতে।
এর প্রতিবাদে নারায়ণগঞ্জ নগর যুবদল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল।
মিছিলটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শহরের চাষাঢ়া গোল চত্বর প্রদক্ষিণ করে ২নং রেলগেট এলাকায় যাওয়ার পথে পুলিশ বাধা দেয় এবং তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
