ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিসের নৈশ প্রহরী খুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা নির্বাচন অফিসের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস কুমার ঘোষ জানান, শনিবার সকালের দিকে কাউতলি এলাকায় নির্বাচন অফিসের সামনে থেকেই লাশটি উদ্ধার হয়।
নিহত মঙ্গল মিয়া (৪০) শহরেই বসবাস করতেন।
পুলিশের ধারণা, শনিবার ভোরের দিকে কোনো একসময় এই হত্যাকাণ্ড ঘটেছে।
এএসপি তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা, কী কারণে বা কেন তাকে হত্যা করেছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
