স্বামীর সঙ্গে কলহ, সন্তানকে পানিতে ফেলে হত্যা
স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের দেড় বছর বয়সী ছেলেকে পুকুরে ফেলে হত্যা করেছেন এক গৃহবধূ।
নিহত আবদুল্লাহ ওই গ্রামের জসিম কাজী ও রিক্তা বেগমের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই মানিক জানান, কয়েকদিন ধরেই জসিমের সঙ্গে রিক্তার পারিবারিক কলহ চলছিল।
“শুক্রবার ভোরে রিক্তা বেগম আব্দুল্লাহকে ঘুম থেকে তুলে বাড়ীর পাশে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞেস করলে ছেলেকে পানিতে ফেলার কথা জানান তিনি।”
পরে এলাকাবাসী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে বলে এসআই মানিক জানান।
রিক্তা বেগমকে (২৪) গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
