২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিলে বাবা-মাকে পিটিয়ে তরুণীকে অপহরণ

নোয়াখালীর চাটখিলে বাড়িতে হানা দিয়ে বাবা-মাকে পিটিয়ে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেছে এক দল দুর্বৃত্ত।

নোয়াখালী প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 12:21 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

গ্রামবাসী জানায়, ১৫/১৬ জন সন্ত্রাসী ওই তরুণীর বাড়িতে ঢুকে প্রথমে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছোড়ে। এর পর তার বাবা-মাকে পিটিয়ে আহত করে মেয়েকে তুলে নিয়ে যায়।

ওই তরুণী এবার মল্লিকার দীঘির পাড় উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

এই অপহরণকাণ্ডে বাবুল নামে স্থানীয় একজনকে সন্দেহ করছে অপহৃতের পরিবার।

এই বিষয়ে জানতে চাটখিল থানার ওসি ইবরাহিম খলিলকে টেলিফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাস্থলে, উদ্ধার অভিযানে কাজ করছি।”

নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীদের আটকের জন্য চাটখিল উপজেলা ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চলছে।