চাঁপাইনবাবগঞ্জে পিটিয়ে যুবক হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার সময় পলশা বাজার এলাকায় দুপুর ১টার দিকে খাইরুল, তার স্ত্রী ও শ্যালকরা জসিমকে পিটিয়ে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় পলশা গ্রামের খাইরুল (৪৫) ও তার স্ত্রী লাইলাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
