২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবা ব্যবসায়ী-পুলিশ ‘বন্দুকযুদ্ধ’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:50 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এতে আহতাবস্থায় আটক শাহজাহান উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ইয়াবা ব্যবসায়ীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি করে।

প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আটক করা হয় শাহজাহানকে। এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংঘর্ষে পুলিশের এসআই মাসুদ, কামরুজ্জামান ও আরো দুই কনস্টেবল আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেয় হয়।