ঝালকাঠিতে ছাত্রী উত্ত্যক্তকারী দণ্ডিত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় চার যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন সাতুরিয়া গ্রামের মান্নান হাওলাদারের ছেলে সরোয়ার হোসেন (২১), হুমায়ুন কাজীর ছেলে রুবেল কাজী (১৪), রুস্তুম আলীর ছেলে সুমন (২২) ও শিয়ালকাঠি গ্রামের আরশাফ আলীর ছেলে মেহেদি হাসান (১৫)।
এদের মধ্যে সরোয়ার ও রুবেলকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সুমন ও মেহেদিকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুবা আক্তার জানান, অনেক দিন ধরে ওই ছাত্রীটিকে সরোয়ার ও রুবেল উত্ত্যক্ত করে আসছিল।
মঙ্গলবার দুপুরে পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে ওই চার যুবক অশ্লীল ভাষায় তাকে উত্ত্যক্ত করে।
এ ঘটনায় ছাত্রীর মা থানায় অভিযোগ করলে ওই চার যুবককে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেয়া হয় তাদের।
