২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেউরিয়ায় শেষ হলো সাধুদের মিলনমেলা

দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়ায় বাউল সাধুদের মিলনমেলা শেষ হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 08:28 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ফকির লালন শাহর জীবদ্দশায় করা অনুষ্ঠানের আদলে প্রতিবছরই দোল পূর্ণিমাকে ঘিরে ছেউড়িয়ায় জড়ো হন বাউলরা।

গুরু আর শিষ্যের আধ্যাত্মিক জ্ঞানের আদান-প্রদানের সঙ্গে সঙ্গে গভীর রাত পর্যন্ত গানের তালে তালে চলে গুরুভজন।

মাজারের কাছের কালীগঙ্গা নদীর তীরে শনিবার শুরু হয় সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত নানা অনুষ্ঠান। একই সময়ে জড়ো হতে থাকেন বাউল সাধকরাও।

আয়োজনের আনুষ্ঠানিকতা বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রথানুযায়ী পর্ণিমার পরদিন থেকে মাজার প্রাঙ্গণ ছাড়তে শুরু করেন বাউলরা।

বাউল সাধকদের আখড়াবাড়িতে আসতে যেমন কোনো আমন্ত্রণ পত্র লাগে না, তেমনি প্রথার বাইরেও তারা কিছু করেন না।

মঙ্গলবার দুপুরে অখড়াবাড়ি ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের ভিড় থাকলেও গুরু-শিষ্য বাউল সাধকরা আখড়া ছেড়ে চলে যাচ্ছেন।