দুবাই পাঠানোর আশ্বাস, বিক্রি পতিতালয়ে
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার এক কিশোরীকে দুবাই পাঠানোর কথা বলে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার দক্ষিণ শিয়ারচরে তাদের বাড়ির পাশে আদম ব্যবসার দালাল কাইয়ুম বসবাস করত। কাইয়ুম ও তার স্ত্রী ময়না বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কিশোরী মেয়েকে গত ৮ মার্চ সন্ধ্যায় দুবাই পাঠিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়।
এক সপ্তাহ পর গত শনিবার (১৫ মার্চ) রাতে তার মেয়ে তাকে ফোন করে জানায় যে, দুবাই নয় তাকে ভারতের দিল্লিতে একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে দালাল কাইয়ুম।
পরে তিনি বিষয়টি লিখিতভাবে ফতুল্লা মডেল থানা পুলিশকে জানান।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
