শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, বাহারছড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে হোয়াইক্যং ঢালে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রহমত উল্লাহ।
এ সময় মেয়েটির চিৎকারে লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার এবং রহমত উল্লাহ আটক করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলে জানান ওসি।
