২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম্পত্য কলহে ঢাকায় একজন নিহত

রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় দাম্পত্য কলহে স্ত্রীর ছুরিকাঘাতে এক ব্যক্তি মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 04:29 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নিহতের নাম মো. মনির হোসেন (২৮)। সোমবার ভোররাতে বাড়িতে ঝগড়ার সময় আহত হন তার স্ত্রী ইয়াসমিনও (২২)। তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনির বালুর ব্যবসা করতেন বলে তার ভাই কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তুরাগ থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, মনিরকে তার স্ত্রী কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

একই ভবনে অন্য বাসায় থাকা কবির পুলিশকে জানিয়েছেন, ভাই-ভাবির ঝগড়ার খবর শুনে তারা রাত তিনটার দিকে বাসায় ঢুকে দুজনকে রক্তাক্ত অবস্থায় পান।

কবির দুজনকেই উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে সোমবার সকাল সাড়ে ৭টায় মারা যান মনির।

মনিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান উপ পরিদর্শক কামাল।