বাগেরহাটে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাট থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফকিরহাট থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সাধের বটতলা এলাকার মনি মাস্টারের চিংড়ি ঘের থেকে আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ওসি আনোয়ার বলেন, স্থানীয়রা ঘেরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাল রঙের সালোয়ার, গলায় ইমিটেশনের চেইন ও হাতে চুড়ি পরা ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“রোববার রাতের কোন এক সময়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”
