২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাইয়ের রডের আঘাতে’ নিহত স্কুলছাত্রী

পড়তে না বসে টিভি দেখার কারণে বড় ভাইয়ের লোহার রডের আঘাতে বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 10:48 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার বিকালে কাউনিয়া উপজেলায় এ ঘটনায় নিহত শামিমা আক্তার সুইটি কুর্শা ইউনিয়নের পূর্ব চানঘাট গ্রামের আব্দুস সোবহানের মেয়ে। সে বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ শামিমার বড়ভাই জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা আব্দুস সোবহান বলেন, বিকাল ৪টায় পড়তে না বসে টিভি দেখছিল সুইটি। এনিয়ে জাকির রাগারাগি করলে ভাই-বোনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাকির লোহার রড দিয়ে আঘাত করলে সুইটির মাথা ফেটে যায়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, নিহতের বাবা সোবহান ছেলে জাকিরকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ সন্ধ্যায় জাকিরকে গ্রেপ্তার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বরেও তিনি জানান।