২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক শিশু ও তরুণীর লাশ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক অজ্ঞাত শিশু ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:44 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

জোরারগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ধুমঘাটা নদী থেকে  দেড় বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে।

নদীর পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে ধারণা তার।

এদিকে হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান জানান, মহাসড়কের সোনা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর।

রাতে বা ভোরের কোন সময়ে গাড়ির ধাক্কায় সে মারা যেতে পারে বলে ধারণা তার।

সার্জেন্ট মেহেদী বলেন, “সম্ভবত তরুণীটি মানসিক প্রতিবন্ধী। কয়েকদিন ধরে সে রাস্তায় ঘোরাঘুরি করছিল বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।”

ওই মেয়েটির পরণে লাল ছাপের সেলোয়ার কামিজ ছিল বলে জানান তিনি।