২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত যুবক নিহত

গাজীপুর সদর উপজেলায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 02:46 PM

Updated : 22 Aug 2022, 05:53 PM

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা সীমান্তবর্তী স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসচাপায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যান চলাচল শুরু হয়।

লাশ উদ্ধার ভালুকা থানা পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।